পর্ব
সংগীত
সংগীত! কখনো নিঃশব্দ অনুভূতির ভাষা, কখনো হৃদয়ের গভীরে জমে থাকা আবেগের বহিঃপ্রকাশ। সুরের মূর্ছনায় কখনো ফিরে আসে শৈশবের স্মৃতি, কখনো জেগে ওঠে শেকড়ের টান, আবার কখনো সংগীত হয়ে ওঠে একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতিচ্ছবি।বাংলার মাটি, মানুষ, প্রকৃতি, সংগ্রাম ও সংস্কৃতির সঙ্গে সংগীতের সম্পর্ক চিরন্তন। সেই সুরে খুঁজে পাওয়া যায় আমাদের শেকড়, আমাদের স্বদেশ, আমাদের অস্তিত্বের পরিচয়।
সুরের মায়ায়, কণ্ঠের মাধুর্যে এবং সংগীতের আবেগে স্বদেশকে নতুন করে আবিষ্কারের প্রত্যয়ে বৈঠকের আয়োজনে 'স্বদেশ সন্ধান'-এ থাকছে সংগীত প্রতিযোগিতা।
প্রতিযোগিতার বিভাগ
নিয়মাবলি
- ১
একজন প্রতিযোগী সর্বোচ্চ একটি গান একক কন্ঠে পরিবেশন করতে পারবেন।
- ২
গান পরিবেশনের সময়সীমা সর্বোচ্চ ৪ মিনিট।
- ৩
গান পরিবেশনের ক্ষেত্রে বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে।
- ৪
গানের ধরণ দেশাত্মবোধক অথবা লোকসংগীত হতে হবে।
- ৫
ভিডিওতে কোনো ধরনের অনুপযুক্ত বা বিতর্কিত বিষয়বস্তু থাকা যাবে না।
- ৬
ভিডিও ধারণের পর তা নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্নোক্ত বৈঠকের অফিসিয়াল ফেইসবুক গ্রুপে প্রদান করতে হবে।
- ৭
নিবন্ধন ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।
- ৮
প্রতিযোগিতাসংক্রান্ত যেকোনো বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।