স্বদেশ সন্ধান

A National Youth Creative Festival

ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আগামীর বাংলাদেশ: তরুণদের সৃজনশীল চোখে স্বদেশ

সম্পূর্ণ অনলাইনেতারিখ শীঘ্রই জানানো হবে৯টি সৃজনশীল পর্ব

আয়োজন শুরু হতে বাকি

১৯ নভেম্বর ২০২৬, বিকাল ৩:০০টা

০০
দিন
০০
ঘণ্টা
০০
মিনিট
০০
সেকেন্ড

পরিচিতি

স্বদেশ সন্ধান কী

স্বদেশ সন্ধান সারা দেশের তরুণদের জন্য একটি অনলাইন সৃজনশীল আয়োজন। লেখা, ছবি, গান, আবৃত্তি আর জ্ঞানের প্রতিযোগিতায় তরুণেরা তাদের নিজের চোখে দেখা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরবে, আর আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চায় তা জানাবে।

ঘরে বসেই অংশ নিন, দেশের সব প্রান্ত থেকে।

৯
পর্ব
২
গ্রুপ
১০০
টাকায় সব পর্ব

আয়োজনের থিম

অতীতের শেকড় থেকে আগামীর বাংলাদেশ

তরুণদের সৃজনশীল চোখে স্বদেশ

  1. ১

    ইতিহাস

    অতীতের সংগ্রাম, আত্মত্যাগ আর স্মৃতি, যা আমাদের পরিচয় গড়েছে।

  2. ২

    ঐতিহ্য

    পূর্বপুরুষের রেখে যাওয়া উত্তরাধিকার, যা আমরা বহন করে চলি।

  3. ৩

    সংস্কৃতি

    ভাষা, শিল্প আর জীবনযাত্রার বৈচিত্র্য, যা আমাদের প্রাণ।

  4. ৪

    আগামীর বাংলাদেশ

    তরুণদের স্বপ্ন আর সৃষ্টিতে গড়ে ওঠা আগামীর দেশ।

আয়োজক

বৈঠক সম্পর্কে

স্বদেশ সন্ধান আয়োজন করছে বৈঠক, জিজ্ঞাসু তরুণদের সাহিত্য ও মুক্ত সংলাপের প্ল্যাটফর্ম।

আমাদের বিশ্বাস

বৈঠক এমন একটি প্ল্যাটফর্ম, যেটি সকল রাজনৈতিক দল ও মতাদর্শের ঊর্ধ্বে থেকে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়। বৈঠক মনে করে যে সুস্থ সমাজ গড়ে ওঠে মুক্তচিন্তা, যুক্তিনির্ভর বিবেচনাবোধ ও দায়িত্বশীল মত প্রকাশের সম্মিলনে। বৈঠক এমন একটি পরিসর তৈরি করতে চায় যেখানে সমকালীন সামাজিক ও জাতীয় ঘটনাবলী নিয়ে নির্ভয়ে শুধু কথা বলাই নয়, বরং প্রশ্নও তোলা যাবে। সর্বপরি, নাগরিকদের মাঝের নতুন ভাবনার বিকাশে বৈঠক নানাবিধ সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক তৎপরতা চালাতে অঙ্গীকারবদ্ধ থাকবে।

তরুণদের কণ্ঠস্বর

বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় যে প্রতিটি বড় আন্দোলন ও সংগ্রামে সামনের সারিতে ছিল প্রতিবাদী তরুণদের সাহসী কণ্ঠস্বর ও রক্তাক্ত আত্মত্যাগ। কিন্তু নীতিনির্ধারণী বৈঠকে সেই কণ্ঠস্বর ছিলো প্রায় অনুপস্থিত। এই বিদ্যমান সংকট নিরসনে বৈঠক এমন একটি জনপরিসর গড়ে তুলতে চায় যেখানে জিজ্ঞাসু তরুণদের ম্লান কণ্ঠস্বরকে বলিষ্ঠ করাই হবে সমাজের সামগ্রিক পরিবর্তনের ভিত্তি।

আমাদের কাজ

উল্লেখিত উদ্দেশ্য পূরণে বৈঠকের প্রধানতম কাজ হবে সাহিত্যচর্চা ও মুক্ত সংলাপকে আকর্ষণীয় ঢঙে, যুগোপযোগী মাধ্যমে প্রচার করা। এই কর্মপদ্ধতির মাধ্যমে চিন্তা, মত ও অভিজ্ঞতার এক জীবন্ত ধারাবাহিকতা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ বৈঠক। বৈঠক মনে করে যে ঘটমান বর্তমানের শুধু দর্শক হওয়াটা তরুণ প্রজন্মের জন্য সমীচীন নয়, বরং স্বীয় ভাবনার নির্মাতা এবং আগামী বাংলাদেশের সক্রিয় অংশীদার হওয়াই তরুণদের আকাঙ্ক্ষিত গন্তব্য হওয়া উচিত।

প্রতিযোগিতা ও পর্ব

আপনার পর্ব বেছে নিন

মোট নয়টি পর্ব। নিজের পছন্দমতো পর্বে অংশ নিন।

বুক রিভিউ

ঐচ্ছিক— নিবন্ধন করুন

পড়া প্রিয় বইয়ের নিজস্ব পর্যালোচনা ও ভাবনা।

(নতুন ট্যাবে খুলবে)

মুভি রিভিউ

ঐচ্ছিক— নিবন্ধন করুন

দেখা চলচ্চিত্র নিয়ে নিজের বিশ্লেষণ ও মত।

(নতুন ট্যাবে খুলবে)

কুইজ

— নিবন্ধন করুন

ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জ্ঞান যাচাইয়ের প্রতিযোগিতা।

(নতুন ট্যাবে খুলবে)

ফটোগ্রাফি

ঐচ্ছিক— নিবন্ধন করুন

ক্যামেরার চোখে স্বদেশের রূপ।

(নতুন ট্যাবে খুলবে)

চিত্রাংকন

ঐচ্ছিক— নিবন্ধন করুন

রং-তুলিতে আঁকা স্বদেশের ছবি।

(নতুন ট্যাবে খুলবে)

ছোটগল্প

— নিবন্ধন করুন

স্বদেশ ও সময় নিয়ে নিজের লেখা গল্প।

(নতুন ট্যাবে খুলবে)

মুক্তিযোদ্ধাকে চিঠি

ঐচ্ছিক— নিবন্ধন করুন

মুক্তিযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার চিঠি।

(নতুন ট্যাবে খুলবে)

গান

— নিবন্ধন করুন

দেশের গান ও সুরে স্বদেশের কথা।

(নতুন ট্যাবে খুলবে)

আবৃত্তি

— নিবন্ধন করুন

কবিতার কণ্ঠে স্বদেশের অনুভূতি।

(নতুন ট্যাবে খুলবে)

অংশগ্রহণ

গ্রুপ ও নিবন্ধন ফি

অপরাহ্ন

নবম থেকে দ্বাদশ শ্রেণি

সায়াহ্ন

স্নাতক পর্যায়

৫০ টাকা

যেকোনো ২টি পর্বে অংশগ্রহণ

১০০ টাকা

সব পর্বে অংশগ্রহণ

দিকনির্দেশনায়

উপদেষ্টা পরিষদ

উপদেষ্টাদের নাম ও পরিচয় শীঘ্রই জানানো হবে।

নাম শীঘ্রই জানানো হবে

উপদেষ্টা

নাম শীঘ্রই জানানো হবে

উপদেষ্টা

নাম শীঘ্রই জানানো হবে

উপদেষ্টা

নাম শীঘ্রই জানানো হবে

উপদেষ্টা

আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন

নিবন্ধন সম্পূর্ণ অনলাইনে, Google Form-এ। বোতামে ক্লিক করলে ফর্মটি নতুন ট্যাবে খুলবে।

নিবন্ধন ফর্ম খুলুন (নতুন ট্যাবে খুলবে)

কথা বলুন

যোগাযোগ করুন

পর্ব, নিয়ম বা নিবন্ধন নিয়ে প্রশ্ন থাকলে আমাদের জানান।

ইমেইল

hello@boithak.org

অনুসরণ করুন