পর্ব

কুইজ

জ্ঞান কখনো কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না; তা ছড়িয়ে থাকে ইতিহাসের অলিগলিতে, বিজ্ঞানের বিস্ময়ে, সাহিত্যের প্রতিটি পঙ্‌ক্তিতে, দেশ-বিদেশের নানা ঘটনা ও অজানা তথ্যে। জানার আগ্রহই মানুষকে এগিয়ে নিয়ে যায় নতুন দিগন্তের পথে।

নিজের জ্ঞানভান্ডারকে যাচাই করা, অজানাকে জানা এবং জানার আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে বৈঠকের আয়োজনে 'স্বদেশ সন্ধান'-এ থাকছে কুইজ প্রতিযোগিতা।

প্রতিযোগিতার বিভাগ

গ্রুপ সায়াহ্ন: নবম থেকে দ্বাদশ শ্রেণি।গ্রুপ অপরাহ্ন: স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

নিয়মাবলি

  1. ১

    প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রত্যেককে নির্ধারিত নিয়মে নিবন্ধন করতে হবে।

  2. ২

    প্রতিযোগিতার প্রশ্ন সংক্ষিপ্ত জ্ঞানমূলক কিংবা অনুধাবনমূলক হতে পারে।

  3. ৩

    প্রতিযোগিতার জন্য সিলেবাস ও টপিক রেজিস্ট্রেশনের পর মেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।

  4. ৪

    প্রতিযোগিতার সময় কোনো ধরনের অসদুপায় বা অন্যের সহযোগিতা গ্রহণ করা যাবে না।

  5. ৫

    প্রতিযোগিতার প্রশ্ন, নম্বর বণ্টন ও সময়সংক্রান্ত বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।

  6. ৬

    নিবন্ধন ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।

  7. ৭

    প্রতিযোগিতাসংক্রান্ত যেকোনো বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।