পর্ব
ফটোগ্রাফি
আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে অসংখ্য গল্প। প্রকৃতির রূপবদল, মানুষের জীবনসংগ্রাম, সমাজের বৈচিত্র্য কিংবা ক্ষণিকের কোনো অনুভূতি,সবকিছুই যেন একেকটি স্বতন্ত্র দৃশ্যপট। সময়ের প্রবাহে মুহূর্তগুলো হারিয়ে গেলেও ক্যামেরার লেন্সে বন্দি একটি ছবি সেই মুহূর্তকে ফিরিয়ে আনতে পারে বারবার। আর এভাবেই আলোকচিত্র হয়ে ওঠে সময়, স্মৃতি ও বাস্তবতার এক নীরব দলিল।
চারপাশের পরিচিত পৃথিবীকে নতুন দৃষ্টিতে দেখা, সময়ের গল্পকে ফ্রেমবন্দি করা এবং আলোকচিত্রের মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রকাশের প্রত্যয়ে বৈঠকের আয়োজনে 'স্বদেশ সন্ধান'-এ থাকছে ফটোগ্রাফি প্রতিযোগিতা।
প্রতিযোগিতার বিভাগ
নিয়মাবলি
- ১
ছবি অবশ্যই প্রতিযোগীর নিজের তোলা হতে হবে।
- ২
ছবিতে সামান্য আলো, রং ও উজ্জ্বলতা সংশোধন করা গেলেও মূল ছবির স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবর্তন করা যাবে না।
- ৩
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি বা পরিবর্তিত কোনো ছবি গ্রহণযোগ্য হবে না।
- ৪
অন্যের তোলা ছবি কিংবা ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি জমা দেওয়া যাবে না।
- ৫
ছবির সঙ্গে একটি উপযুক্ত শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণ প্রদান করতে হবে।
- ৬
নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্নোক্ত বৈঠকের অফিসিয়াল ফেইসবুক গ্রুপে প্রদান করতে হবে।
- ৭
নিবন্ধন ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।
- ৮
প্রতিযোগিতাসংক্রান্ত যেকোনো বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।