পর্ব

মুক্তিযোদ্ধাকে চিঠি লেখা

একটি চিঠি কেবল কিছু শব্দের সমষ্টি নয়, কখনো তা হয়ে ওঠে সময়ের ব্যবধান পেরিয়ে অনুভূতি প্রকাশের এক অনন্য মাধ্যম। কিছু মানুষ তাঁদের সাহস, আত্মত্যাগ ও অসীম দেশপ্রেম দিয়ে রচনা করেছেন আমাদের স্বাধীনতার ইতিহাস। তাঁদেরই একজন বীর মুক্তিযোদ্ধা। যাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের লাল-সবুজের পতাকা, স্বাধীন ভূখণ্ড ও নিজস্ব পরিচয়।

যে মানুষগুলো একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলেন, তাঁদের কাছে পৌঁছে যাক নতুন প্রজন্মের কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসার কথামালা। মুক্তিযুদ্ধের ইতিহাসকে হৃদয়ে ধারণ করে, একজন বীর মুক্তিযোদ্ধার উদ্দেশে নিজের অনুভূতি ও উপলব্ধি চিঠির ভাষায় প্রকাশের আহ্বান নিয়ে বৈঠকের আয়োজনে 'স্বদেশ সন্ধান'-এ থাকছে মুক্তিযোদ্ধাকে চিঠি লেখা প্রতিযোগিতা।

প্রতিযোগিতার বিভাগ

সকলের জন্য উন্মুক্ত

নিয়মাবলি

  1. ১

    চিঠি অবশ্যই প্রতিযোগীর নিজস্ব রচনা হতে হবে।

  2. ২

    পর্যালোচনার শব্দসংখ্যা সর্বোচ্চ ৫০০ হতে পারবে।

  3. ৩

    লেখায় কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার পরিলক্ষিত হলে তা বাতিল হিসেবে গন্য হবে।

  4. ৪

    রেজিস্ট্রেশনের পর প্রতিযোগীর মেইলে গুগল ফর্ম প্রদান করা হবে যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা জমা দিতে হবে।

  5. ৫

    নিবন্ধন ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।

  6. ৬

    প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।