পর্ব

কবিতা আবৃত্তি

কবিতা! কিছু শব্দ নিয়ে গড়ে উঠা কিছু চরণ কখনো সময়ের দর্পণ, কখনো প্রতিবাদের হাতিয়ার, কখনো মানুষের অব্যক্ত অনুভূতির ভাষা। কবির কলমে জন্ম নেওয়া শব্দগুলো যখন আবৃত্তিকারের কণ্ঠে প্রাণ ফিরে পায়, তখন তা কেবল শ্রুতিমধুর পরিবেশনা থাকে না, হয়ে ওঠে এক গভীর উপলব্ধির প্রকাশ।

নিজের শেকড়কে জানা, স্বদেশকে নতুন করে আবিষ্কার করা এবং কাব্যিক উচ্চারণে সেই অনুভূতি ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে বৈঠকের আয়োজনে 'স্বদেশ সন্ধান'-এ থাকছে ‘বাংলা কবিতা আবৃত্তি ‘ প্রতিযোগিতা।

প্রতিযোগিতার বিভাগ

গ্রুপ সায়াহ্ন: নবম থেকে দ্বাদশ শ্রেণি।গ্রুপ অপরাহ্ন: স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

নিয়মাবলি

  1. ১

    প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ ৪ মিনিট সময় পাবেন। একজন প্রতিযোগী সর্বোচ্চ একটি কবিতা আবৃত্তি করতে পারবেন।

  2. ২

    আবৃত্তি ভিডিও ধারণের সময় স্ক্রিপ্ট ব্যবহার করা যাবে না।

  3. ৩

    আবৃত্তির ভিডিওতে কোনোরুপ ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে না।

  4. ৪

    বিতর্কিত বিষয়বস্তুসম্পন্ন কোনো কবিতা পরিবেশন করা যাবে না।

  5. ৫

    ভিডিও ধারণের পর তা নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্নোক্ত বৈঠকের অফিসিয়াল ফেইসবুক গ্রুপে প্রদান করতে হবে।

  6. ৬

    নিবন্ধন ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।

  7. ৭

    প্রতিযোগিতাসংক্রান্ত যেকোনো বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।