পর্ব

ছোটগল্প রচনা

শেষ হয়েও হইলো না শেষ। ছোটগল্পের প্রতিটি শব্দে থাকে নতুন কোনো ভাবনা, প্রতিটি বাঁকে থাকে অজানা কোনো বিস্ময়। একটি ছোটগল্প কখনো হাসায়, কখনো ভাবায়, কখনো বা চেনা পৃথিবীকে নতুন করে চিনতে শেখায়।কখনো কয়েকটি চরিত্রের মধ্য দিয়ে ফুটে ওঠে সমাজের বাস্তবতা, কখনো সামান্য কোনো ঘটনা হয়ে ওঠে গভীর জীবনবোধের উপলক্ষ।

কল্পনার জগতকে শব্দের মিলবন্ধনের মাধ্যমে বাস্তবে রুপ দেওয়ার জন্য প্রত্যয়ে বৈঠকের আয়োজনে 'স্বদেশ সন্ধান'-এ থাকছে ‘ছোটগল্প রচনা ‘ প্রতিযোগিতা।

প্রতিযোগিতার বিভাগ

গ্রুপ সায়াহ্ন: নবম থেকে দ্বাদশ শ্রেণি।গ্রুপ অপরাহ্ন: স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

নিয়মাবলি

  1. ১

    গল্পটি অবশ্যই মৌলিক ও প্রতিযোগীর নিজস্ব রচনা হতে হবে।

  2. ২

    ছোটগল্পের শব্দসংখ্যা সর্বোচ্চ ১০০০ হতে পারবে।

  3. ৩

    লেখায় কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার পরিলক্ষিত হলে তা বাতিল হিসেবে গন্য হবে।

  4. ৪

    গল্পের বিষয়বস্তু 'স্বদেশ সন্ধান'-এর মূল ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া বাঞ্ছনীয়।

  5. ৫

    রেজিস্ট্রেশনের পর প্রতিযোগীর মেইলে গুগল ফর্ম প্রদান করা হবে যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা জমা দিতে হবে।

  6. ৬

    নিবন্ধন ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।

  7. ৭

    প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।