পর্ব

চলচ্চিত্র পর্যালোচনা

চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সময়, সমাজ, ইতিহাস ও মানুষের জীবনবোধকে তুলে ধরার এক শক্তিশালী শিল্পমাধ্যম। কখনো দৃশ্যের পর দৃশ্যে ফুটে ওঠে একটি জাতির সংগ্রামের ইতিহাস, কখনো কোনো চরিত্রের গল্পে প্রতিফলিত হয় সমগ্র সমাজের বাস্তবতা। পরিচালকের নির্মাণশৈলী, চিত্রনাট্যের গভীরতা, চরিত্রের মনস্তত্ত্ব, সংলাপ ও দৃশ্যায়নের সমন্বয়ে একটি চলচ্চিত্র হয়ে উঠতে পারে চিন্তার নতুন দুয়ার।

একটি চলচ্চিত্রকে শুধু দেখা নয়, তার অন্তর্নিহিত বক্তব্য, নির্মাণশৈলী ও সামাজিক প্রেক্ষাপটকে অনুধাবন করে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করার প্রত্যয়ে বৈঠকের আয়োজনে 'স্বদেশ সন্ধান'-এ থাকছে চলচ্চিত্র পর্যালোচনা প্রতিযোগিতা।

প্রতিযোগিতার বিভাগ

সকলের জন্য উন্মুক্ত

নিয়মাবলি

  1. ১

    পর্যালোচনা অবশ্যই মৌলিক ও প্রতিযোগীর নিজস্ব রচনা হতে হবে।

  2. ২

    পর্যালোচনার শব্দসংখ্যা সর্বোচ্চ ৫০০ হতে পারবে।

  3. ৩

    লেখায় কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার পরিলক্ষিত হলে তা বাতিল হিসেবে গন্য হবে।

  4. ৪

    নির্বাচিত চলচ্চিত্রের তালিকাঃ

  5. ৫

    রেজিস্ট্রেশনের পর প্রতিযোগীর মেইলে গুগল ফর্ম প্রদান করা হবে যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা জমা দিতে হবে।

  6. ৬

    নিবন্ধন ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।

  7. ৭

    প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।