পর্ব
চিত্রাঙ্কন
চিত্রকলা! মানুষের কল্পনা, অনুভূতি ও চিন্তাকে রং-তুলির আঁচড়ে দৃশ্যমান করে তোলার এক অনন্য শিল্পমাধ্যম। ইতিহাসের প্রাচীন অধ্যায় থেকে শুরু করে সমকালীন সময় পর্যন্ত চিত্রকলায় প্রতিফলিত হয়েছে একটি জাতির জীবনযাপন, সংস্কৃতি, ঐতিহ্য ও সংগ্রামের নানা অধ্যায়। কখনো একটি ক্যানভাস হয়ে ওঠে ইতিহাসের সাক্ষী, কখনো কয়েকটি রঙের সমন্বয়ে ফুটে ওঠে মানুষের অব্যক্ত অনুভূতি। শিল্পীর তুলির প্রতিটি আঁচড়ে জন্ম নেয় একেকটি স্বতন্ত্র ভাবনা, যা শব্দ ছাড়াই কথা বলতে পারে।
দেশের শেকড়, ইতিহাস, ঐতিহ্য ও সমকালীন বাস্তবতাকে রং ও রেখায় নতুনভাবে আবিষ্কারের প্রত্যয়ে বৈঠকের আয়োজনে 'স্বদেশ সন্ধান'-এ থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
প্রতিযোগিতার বিভাগ
নিয়মাবলি
- ১
চিত্রটি অবশ্যই অংশগ্রহণকারীর নিজ হাতে আঁকা হতে হবে। ডিজিটাল আর্ট, AI-নির্মিত ছবি কিংবা অন্যের আঁকা ছবি গ্রহণযোগ্য হবে না।
- ২
চিত্রাঙ্কন সম্পন্ন হওয়ার পর মূল চিত্রটির স্পষ্ট ছবি তুলে নির্ধারিত সময়ের মধ্যে নিম্নোক্ত বৈঠকের অফিসিয়াল ফেইসবুক গ্রুপে জমা দিতে হবে।
- ৩
চিত্রের ছবি সম্পাদনা, ডিজিটাল পরিবর্তন কিংবা এমন কোনো কারসাজি করা যাবে না, যা মূল চিত্রের প্রকৃত রূপ পরিবর্তন করে।
- ৪
চিত্রাঙ্কনের বিষয়বস্তুঃ বাংলাদেশ, বাংলাদেশের সংস্কৃতি ও সংগ্রাম।
- ৫
বিতর্কিত বা আপত্তিকর কোনো বিষয় চিত্রায়িত করা যাবে না।
- ৬
নিবন্ধন ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।
- ৭
প্রতিযোগিতাসংক্রান্ত যেকোনো বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।