পর্ব

বই পর্যালোচনা

একটি বই কেবল কিছু মলাটবন্দি পৃষ্ঠা নয়, বরং এক একটি বই যেন এক একটি স্বতন্ত্র জগৎ। যেখানে লেখকের চিন্তা, অভিজ্ঞতা, কল্পনা ও দর্শন মিশে তৈরি হয় নতুন এক ভাবনার পরিসর। বই পড়া মানুষকে নতুন পৃথিবীর সঙ্গে পরিচয় করায়, আর বই পর্যালোচনা সেই পাঠ-অভিজ্ঞতাকে বিশ্লেষণ করে নতুন দৃষ্টিভঙ্গিতে প্রকাশ করার সুযোগ করে দেয়।

একটি বইয়ের গভীরে প্রবেশ করে তার অন্তর্নিহিত ভাবনা, চরিত্র, প্রেক্ষাপট ও লেখকের বক্তব্য অনুধাবন করার পাশাপাশি নিজস্ব চিন্তা ও বিশ্লেষণ তুলে ধরার প্রত্যয়ে বৈঠকের আয়োজনে 'স্বদেশ সন্ধান'-এ থাকছে বই পর্যালোচনা প্রতিযোগিতা।

প্রতিযোগিতার বিভাগ

সকলের জন্য উন্মুক্ত

নিয়মাবলি

  1. ১

    পর্যালোচনা অবশ্যই মৌলিক ও প্রতিযোগীর নিজস্ব রচনা হতে হবে।

  2. ২

    পর্যালোচনার শব্দসংখ্যা সর্বোচ্চ ৫০০ হতে পারবে।

  3. ৩

    লেখায় কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার পরিলক্ষিত হলে তা বাতিল হিসেবে গন্য হবে।

  4. ৪

    নির্বাচিত বইয়ের তালিকাঃ

  5. ৫

    রেজিস্ট্রেশনের পর প্রতিযোগীর মেইলে গুগল ফর্ম প্রদান করা হবে যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা জমা দিতে হবে।

  6. ৬

    নিবন্ধন ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।

  7. ৭

    প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।